

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে, সারাদেশে এখন বিএনপির জয়জয়কার— এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টা থেকে দিনব্যাপী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর বাজার, কেওটখালী বাজার ও হাঁসাড়া বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, “একটি গোষ্ঠী এখনো নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের মানুষ বিএনপির পাশে রয়েছে। তাই আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি— সবাই সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্র করে কেউ লাভবান হতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকি প্রমুখ।
বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন