

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের শৈলকুপায় গণধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সাধারণ সম্পাদক সুমন খাঁন, সহ অন্যান্য নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন