শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিববাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা নুর রিয়ানা উপজেলার পিঁপড়ী গ্রামের শিক্ষক হানিফ উদ্দিনের মেয়ে।

স্বজনরা জানান, মা রুপালী বেগম তার শিশু মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে উপজেলার ছত্রকোনায় যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়৷ পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন