শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএম কলেজ ছাত্রদলের নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম
সংবাদ সম্মেলনে সরকারি বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রত্যাশী শাহাবুদ্দিন মিয়া। ছবি: এনপিবি
expand
সংবাদ সম্মেলনে সরকারি বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রত্যাশী শাহাবুদ্দিন মিয়া। ছবি: এনপিবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রত্যাশী শাহাবুদ্দিন মিয়া অভিযোগ করেছেন, তার মনোনয়ন পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে।

আজ রোববার (২৬ অক্টোবর) সকাল এগারোটার দিকে কলেজ ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি ছাত্রদলের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী একটি সিদ্ধান্ত।

শাহাবুদ্দিন মিয়া অভিযোগ করেন, কেন্দ্রীয় টিম ও নির্বাচন কমিশন নির্দিষ্ট প্রার্থীদের জেতাতে পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি বলেন, “ভোটারদের প্রভাবিত করা, প্রার্থী তালিকা গোপন রাখা ও কিছু প্রার্থীর ওপর চাপ সৃষ্টি -এসব কর্মকাণ্ড গণতন্ত্রবিরোধী।

তিনি আরও দাবি করেন, লিখিতভাবে কারণ জানতে চাইলে নির্বাচন কমিশন তার সঙ্গে দুর্ব্যবহার করে। “তাদের আচরণ প্রমাণ করে, এটি একটি সাজানো ও নাটকীয় নির্বাচন আয়োজনের অংশ, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, আমার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, অন্যায় সিদ্ধান্তের প্রতিকার করুন।

শেষে তিনি বলেন, আমি কেবল প্রার্থী নই- আমি জাতীয়তাবাদের আদর্শিক সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন