শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম
১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
expand
১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি।

উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন। শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

রোববার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ থেকে প্রায় ৩০০ গজ উত্তর-পশ্চিমে, বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়।

পরে রাত আনুমানিক ১০টা নাগাদ মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতরে পরিত্যক্ত সাদা পলিথিন ব্যাগে মোড়ানো ১০টি নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানায়, রাতভর ওই এলাকায় তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হয়, তবে পলাতক চোরাকারবারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,

পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন