শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চার দিনব্যাপী রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণোৎসব শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম
চুয়াডাঙ্গায় চার দিনব্যাপী রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণোৎসব শুরু
expand
চুয়াডাঙ্গায় চার দিনব্যাপী রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণোৎসব শুরু

চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী রবীন্দ্র-নজরুল ও সুকান্ত স্মরণোৎসব শুরু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানটির আয়োজন করে চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন নাট্যজন হারুন-অর রশীদ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত ও সাংগাঠনিক সংগীত পরিবেশনার মধ্যদিয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলাউদ্দীন।

সভার শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনের গুণীজন সম্মাননা দেয়া হয়। এসময় সম্মাননা পান বাংলাদেশ বেতার শিল্পী আজহারুল ইসলাম, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শিল্পী সেলিম আহমেদ ও সাংস্কৃতিক সংগঠক ইউনুস আলী। এরপর অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অঙ্গন ও সাংস্কৃতিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘অরিন্দম একটি ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন। যেখানে সাংস্কৃতিক চর্চা হয়। তাই তরুণ প্রজন্মের কাছে এই সাংস্কৃতিক অঙ্গনটা আদর্শ হয়ে থাকবে। এই সাংস্কৃতিক অঙ্গনে নতুন মুখ আসবে। যাতে করে দেশের সাংস্কৃতিক অঙ্গনটার আরও পরিসর বাড়বে। সাংস্কৃতিক অঙ্গনটা সাজাতে হলে সব সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যাশা করি আগামীতে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন দেশের সাংস্কৃতিক অঙ্গনকে একটা ভূমিকা রাখবে।’

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, রবীন্দ্র ও নজরুল-সুকান্ত স্মরণোৎসবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা ভাসানী পরিষদের সভাপতি লিটু বিশ্বাস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহম্মেদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন উমর, উদীচির সাধারণ সম্পাদক আদিল হোসেন প্রমুখ। সভা শেষে আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন