শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যারা আ‘লীগ করে কিন্তু দুষ্টু নয় তাদের জায়গা দেওয়ার আহ্বান বিএনপি নেতা হামিদের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম
বিএনপি নেতা হামিদ
expand
বিএনপি নেতা হামিদ

আজকে যেহেতু আওয়ামী লীগ নেই তাদের রাজনীতি করারও সুযোগও নেই। অনেক ভাই আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু ঐ সকল নেতাদের মত খারাপ না দুষ্ট না। আপনারা তাদের সকলকে আপনাদের কাছে টেনে নেবেন। নাহলে তারা যাবে কোথায়। তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ।

তিনি শনিবার (২৫ অক্টোবর) রাত সারে ৮ টায় ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ধিত সভা ও নির্বাচনী আলোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, আমার হিন্দু ভাইয়েরা কোথায় যাবে তাদেরকেও জায়গা দিতে হবে। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে। শুধু মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ঠাকুরগাঁও এর মানুষের জন্য ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে তিনি প্রথম ট্রাস্টি বোর্ডে নির্বাচন করে দিয়েছেন আপনাদেরই এক হিন্দু মানুষকে যার নাম সত্যজিৎ কুন্ডু। এবং এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে নয় কোটি টাকার অনুদান এসেছে শুধু মন্দিরের জন্য। এগুলো সবই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান।

তিনি আরো বলেন, তার টেলিফোনের জোর, তার কথার জোর, যেখানে টেলিফোন করে সেখান থেকেই সহযোগিতা গড়িয়ে আসে। তাই আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। এবং ট্রাস্টি বোর্ডকে বলেছি সব ইউনিয়নেই সহযোগিতা করেন। তাই প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে একটি করে মন্দির নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা করে বরাদ্দ ইতিমধ্যেই দেয়ার চিন্তাভাবনা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন