শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রেজুখালে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
উখিয়ায় রেজুখালে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
expand
উখিয়ায় রেজুখালে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের এক কিশোর রেজুখালে পড়ে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ কিশোরের নাম ফরহাম (১৫)। তিনি সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং স্থানীয় আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকাল তিনটার দিকে পিতা আব্দুল হালিমের সঙ্গে শখের বসে রেজুখালে মাছ ধরতে যান ফরহাম। এ সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন পানিতে নেমে খোঁজ শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উখিয়া ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে রাত দশটা পর্যন্ত ফরহামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন।এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।

ফরহামের পরিবারের সদস্যরা তার খোঁজ পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন