শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মালখানগরে জাকের পার্টির জনসভা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মালখানগরে জাকের পার্টির জনসভা 
expand
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মালখানগরে জাকের পার্টির জনসভা 

আল্লাহু আকবার, ইসলাম–ঈমান–এহসান’ এই স্লোগানে মুখরিত পরিবেশে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ষোলআনি মাঠে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির এক জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মালখানগর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এবং উপজেলা জাকের পার্টির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি তৈবুর রহমান রুহুল, জেলা সহসভাপতি এস. এম. মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলা সভাপতি কামাল শেখ, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক চান মিয়া শেখ, মুন্সীগঞ্জ জেলা পশ্চিম ছাত্র ফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব, উপজেলা যুবসেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আল আমিন ভূইয়া, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা এবং জেলা যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা ফিরিয়ে আনতে জাকের পার্টির আদর্শই হতে পারে একটি বিকল্প দিকনির্দেশনা। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন