

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন ও পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমির এবং ময়মনসিংহ (সদর-৪) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মহানগর জামায়াতের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “দেশে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বিভিন্ন জায়গায় একটি বিশেষ দলের কর্মীরা আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা চালাচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। এটা কিসের গণতন্ত্র? এই ধরণের আচরণ বন্ধ না হলে পরিণতি ভালো হবে না।”
কামরুল আহসান এমরুল বলেন, “জামায়াত জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করে। আমরা চাই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে, কিন্তু প্রশাসন ও সরকারপ্রধান দল তা বাধাগ্রস্ত করছে। জনগণ এসব অন্যায় আর মেনে নেবে না।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমির ও ময়মনসিংহ (ত্রিশাল-৭) আসনের প্রার্থী আসাদুজ্জামান সোহেল এবং ফুলবাড়িয়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদের সামনে দিয়ে জিরোপয়েন্ট হয়ে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই”, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করো”, “১৪ দল নিষিদ্ধ করো”—এমন স্লোগান দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী ও মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
মন্তব্য করুন