শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মধ্যে রাতে চলমান মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টায় পীরগঞ্জ পৌরশহরের ৫নং ওয়ার্ডের বথপালিগাঁও (ন্যাংড়া বস্তি) এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ নওশাদ আলী (২৫) নামে একজনকে আটক করা হয়। নওশাদ পীরগঞ্জ উপজেলার জগথা তালা বেচাপাড়া গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, বথপালিগাঁও গ্রামের বসিরের দুয়ার থেকে তাজপুরগামী পাকা রাস্তার পাশে আজাহার আলীর বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের আরও দুইজন সহযোগী পালিয়ে যায় তাদের ধরার চেষ্টা চলছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, তারা অবৈধভাবে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছিল। এবং তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় আমাদের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক সহ তাদের একজনকে আটক করতে সক্ষম হই। আটককৃত নওশাদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন