শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আ.লীগপন্থি নেতাদের দিয়ে বিএনপির কমিটি, বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি নেতাদের মাধ্যমে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের অভিযোগে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পথবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সন্ধ্যায় তারা মশাল হাতে আরেকটি প্রতিবাদী মিছিল করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ‘মোটা অংকের বিনিময়ে আওয়ামী লীগপন্থি’ কয়েকজন নেতাকে পুনর্বাসন করে উপজেলা বিএনপির কমিটি গঠন করেছেন।

এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন, “আওয়ামী লীগপন্থি কমিটি বাতিল করো!” “বিএনপি দলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করো!”

তারা দাবি করেন, অভিযোগিত ‘বিতর্কিত কমিটি’ দ্রুত ভেঙে তৃণমূলের কর্মীদের মতামলের ভিত্তিতে নতুন কমিটি পুনর্গঠন করা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন