শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম
মেলান্দহ উপজেলার মাহমুদপুর আল-রাফি মডেল স্কুলে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ। ছবি: এনপিবি
expand
মেলান্দহ উপজেলার মাহমুদপুর আল-রাফি মডেল স্কুলে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ। ছবি: এনপিবি

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর আল-রাফি মডেল স্কুলে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) ফজলুল হক।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ আব্দুল আজিজ বিএসসি, চরগোবিন্দি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুলের উপদেষ্টা শেখ মোহাম্মদ আবু সাঈদ, হাড়গিলা হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম এবং আব্দুল জলিল কারিগরি কলেজের শিক্ষক গোপাল চন্দ্র মালাকার।

বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন