শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে  ইয়াবা-হেরোইনসহ যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
আটককৃত মাদক কারবারি। ছবি: এনপিবি
expand
আটককৃত মাদক কারবারি। ছবি: এনপিবি

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় যৌথবাহিনির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম মো. হৃদয় মাদবর (২৩)। তিনি ওই এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, অভিযানের সময় হৃদয় মাদবরের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস আইস (ক্রিস্টাল মেথ), চারটি মোবাইল ফোন, একটি ছুরি, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও মাদক বিক্রয়ের নগদ ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক হৃদয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন