

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের নলডাঙ্গা উপজেলার পীরগাছা বাজারে মুখোশধারীদের হামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ বিএনপির সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার এলাকায় অবস্থান করার সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত সাতজন আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন- অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ব্রহ্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন