শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামায়াত: শাহজাহান চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পিএম
চট্টগ্রাম মহানগরের সাবেক জামায়াত নেতা শাহজাহান চৌধুরী
expand
চট্টগ্রাম মহানগরের সাবেক জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম মহানগরের সাবেক জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, দেশের অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে একমাত্র সমাধান হলো জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী শুক্রবার (২৫ অক্টোবর) লোহাগাড়া উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে জামায়াতে ইসলামী একমাত্র কার্যকর শক্তি। তিনি আশ্বাস দেন- আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে।

শাহজাহান চৌধুরী জামায়াতকে মজলুম সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছেন। এছাড়া এস আলম গ্রুপের কর্মকাণ্ড ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে রয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনা এবং অর্থনীতি গঠন করার জন্য জামায়াতকে ক্ষমতায় আনতেই হবে।

আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, উপজেলা জামায়তের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নেমান, সূরা সদস্য শামীম আক্তার প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন