

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গা ও আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ৬টি গোডাউন ও ৬টি জাল তৈরির কারখানা তল্লাশি করা হয়। এসময় প্রায় ১৭ কোটি ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জব্দ করা জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন