

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এসময় তার কাছ থেকে এক লক্ষ বার হাজার চারশ তেষট্টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।শনিবার ভোরে এ যৌথ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-১১ ব্লকের বাসিন্দা মৃত আইয়ুব এর স্ত্রী দিলবাহার (৫০)।গ্রেফতারকৃত নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ডি-১১ ব্লকের এক নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিজের হেফাজতে রেখেছেন। পরে অভিযানে মাদক কারবারি দিলবাহারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
র্যাব-১৫ জানায়, মাদক চোরাচালান ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন