শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণহত্যাকারী ও রগ কাটা গোষ্ঠীর সাথে জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৭ পিএম
expand
‘গণহত্যাকারী ও রগ কাটা গোষ্ঠীর সাথে জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব’

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

ইমাম হায়াত বলেন, একাত্তরের মানবতাবিরোধী গণহত্যাকারী ও রগ কাটা গোষ্ঠীর সাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কোন জোট হতে পারে না। ইনসানিয়াত বিপ্লব এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভায় আসন্ন নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, “যদি পক্ষপাতমূলক প্রহসনের নির্বাচন না হয়, তবে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।”

ইমাম হায়াত অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতমূলক আচরণ করছে।

তিনি বলেন, “মানবতার কথা বলা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে আলোচনায় না ডেকে কেবল নিজেদের অনুসারীদের সঙ্গে স্বৈরাচারী, তালেবানী ও পাকিস্তানি ধাঁচের রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে।”

তিনি আরও দাবি করেন, সরকার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে জঙ্গিবাদে সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বৈঠক করছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি।

দেশ-বিদেশের সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ইমাম হায়াত “ডিজিটাল মোবাইল থাম্ব ভোট” ব্যবস্থায় নির্বাচন আয়োজনের দাবি জানান।

প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আবু আবরার চিসতি, হাফেজ ইলিয়াস শাহ, শেখ নঈম উদ্দিন, এমদাদুল হক, আল্লামা রেজাউল কাওছারসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন