শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক দম্পত্তি

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামালপুরে আনন্দ ভ্রমণের নামে সংগঠিত এক অভিনব মাদক পাচারের ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। আনন্দ ভ্রমণের একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে শহরের দড়িপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।

আটক দম্পতি হলেন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৫) ও তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যায়। ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে ও এসআই মোঃ শহিদুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনকভাবে একটি বাসে তল্লাশি চালানো হয়। পরিচালিত অভিযানে ২২ হাজার পিস ইয়াবার চালান জব্দসহ দম্পতিকে আটক করে করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দম্পতির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে যুক্ত থেকে ইয়াবা পাচার করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন