

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড়সহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে এ প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেয় ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও সপ্না অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের লক্ষ্য করে এগিয়ে আসে । এতে দুইজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন।
খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন