শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আপনারা শুক্রবারের চেয়ারম্যান নির্বাচন করবেন না: আসাদুজ্জামান রিপন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম
expand
আপনারা শুক্রবারের চেয়ারম্যান নির্বাচন করবেন না: আসাদুজ্জামান রিপন

“আপনারা শুক্রবারের চেয়ারম্যান নির্বাচন করবেন না।”— এমন আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. রিপন বলেন, “টঙ্গীবাড়ী ও লৌহজং— এই দুই উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা। দুই উপজেলায়ই আমার অফিস থাকবে। জনগণের কাছে এমপি আসবে, জনগণকে ঢাকায় যেতে হবে না। এমপি যদি সপ্তাহে পাঁচ দিন এলাকায় থাকেন, তাহলে চেয়ারম্যানদেরও এলাকায় থাকতে হবে।”

তিনি আরও বলেন, “উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি সপ্তাহে পাঁচ দিন নিজ এলাকায় থাকতে হবে। তাদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়াতে হবে, বাজার করতে হবে নিজ এলাকায়— যাতে জনগণের সঙ্গে সবসময় সম্পর্ক বজায় থাকে। মেহমান চেয়ারম্যান যেমন চাই না, তেমনি মেহমান এমপিও দেখতে চাই না। আমি নিজেও মেহমান এমপি হব না এবং কাউকেও তা হতে দেব না।”

নদীভাঙন প্রসঙ্গে রিপন বলেন, “এই এলাকার মানুষ নদীতীরবর্তী, প্রতি বছর ভাঙনে বহু মানুষ ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। এসব ভাঙনের অন্যতম কারণ হচ্ছে ড্রেজারে বালু উত্তোলন। কোনো ভূমিদস্যুকে ছাড় দেওয়া হবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতী দলের যুগ্ম আহ্বায়ক আশিক খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হালদার, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন