

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১ কোটি ৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৫১ লাখ ২২ হাজার ৫০০ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ৫৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকার একটি পিকআপভর্তি অবৈধ ভারতীয় খাদ্যসামগ্রী।
বিজিবি জানায়, এসব পণ্য সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। তবে টহলদল উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”
মন্তব্য করুন