শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোররাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে।

নিহতদের মধ্যে একজন হলেন মাগুরা জেলার শালিকা থানার মিজানুর রহমান সাকিব (২৪), পিতা মতিয়ার রহমান। অপরজন হলেন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। বাসটি তাড়াইল বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামলে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন