শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার পাচারকালে ১২০টি কম্বলসহ তিনজন আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকপাড়া এলাকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১২০টি কম্বলসহ তিনজনকে আটক করেছে ৩৪ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। শুক্রবার (২৪ অক্টোবর)ভোরে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারপাড়া গ্রামের

মোহাম্মদ হানিফের ছেলে মোঃ মহিব উল্লাহ,ফুজুরছড়া গ্রামের আলী হোসেনের ছেলে

মোঃ জিয়াউর ও চেরার মাঠ গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ওসমান।

বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি চাকপাড়া সীমান্ত এলাকায় নিয়মিত তল্লাশি চলাকালে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে ১২০টি কম্বল উদ্ধার করা হয়। যা মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

৩৪ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন