

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শামলাপুর লামারবাজার সংলগ্ন নয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল স্থানীয় শওকত উল্লাহর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ৮টি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে।এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়৷
মন্তব্য করুন