শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সড়কে পুলিশ পরিচয়ে ছিনতাই 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:২১ পিএম
পুলিশ পরিচয়ে ছিনতাই 
expand
পুলিশ পরিচয়ে ছিনতাই 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা রহনপুর সড়কে পুলিশ পরিচয় মোটরসাইকেল তল্লাশি অতঃপর ছিনতাই এর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর )সন্ধ্যায় নেয়ামতপুর থেকে কানসাট যাওয়ার পথে আড্ডা-রহনপুর সড়কে নজরপুর এলাকায় চারজন পুলিশ পরিচয়ে তল্লাশি করে দুটি ফোন কেড়ে নিয়ে যায় পুলিশ পরিচয়কারীরা

ডাকাতের কবলে পড়া মোটরসাইকেল চালক রাব্বি হোসেন রাজা জানান, নিয়ামতপুর থেকে আমি আসছিলাম আসার পথে আড্ডা রহনপুর সড়কে নজরপুর ব্রিজের কাছে এলে চারজন দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমার গাড়ি থামিয়ে তল্লাশি করে দুইটি মোবাইল নিয়ে নেই। প্রতিবাদ করলে বলে বেশি কথা বললে ব্যাটা তোকে নিয়ে চলে যাব, দিয়ে তারা চলে যায়।

ছিনতাই এর কবলে পড়া ওই ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে রাব্বি হোসেন রাজা।

বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান আমার জানা নেই তবে মাদকদ্রব্য লোকও বলে পুলিশ আনসার ভিডিপি লোক বলে পুলিশ, তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন