শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদ হত্যা মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তুষার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. তুষার আহমেদ শান্ত
expand
গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. তুষার আহমেদ শান্ত

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা মো. তুষার আহমেদ শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন জানানো হয়।

পুলিশ জানায়, তুষার আহমেদ শান্ত (৩০) ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ ঢাকা জেলা (উত্তর) কমিটির শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কুল্লা ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে গুলি চালানো হলে ছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ৮ আগস্ট ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে ২১ আগস্ট সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অনেক আসামি আত্মগোপনে রয়েছেন, তবে গত এক বছরে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, আত্মগোপনে থাকা তুষার আহমেদ শান্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন