শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে মায়ের হাতে দুই বছরের শিশু খুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
মায়ের হাতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ
expand
মায়ের হাতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে মায়ের হাতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুর রহমান (২)।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুর মা মোছাম্মৎ আতিয়া শারমিন (৩০) নিজ বাসার ভেতরে গলা কেটে সন্তানকে হত্যা করেছেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে সকালে খাটের নিচে শিশুর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, শারমিন কিছুদিন ধরে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করছিলেন। একই সঙ্গে দাম্পত্য কলহ ও পারিবারিক বিরোধও চলছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ওসি মনিরুল হক জানান, শনিবার ভোর থেকে রোববার সকাল পর্যন্ত কোনো এক সময় শিশুটি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন