শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম
বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
expand
বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বুধবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, অভিযানে মোট ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস, এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে সর্বদা সক্রিয়। সীমান্ত দিয়ে কোনোভাবেই চোরাচালান হতে দেওয়া হবে না। সীমান্তের আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন