

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন অবসর গ্রহণ করেছেন। জীবনের শেষ কর্মদিবসে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নেন তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁর বাড়ি পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়।বিদায় জানাতে এসে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর চোখে অশ্রু ঝরতে দেখা যায়। অনেকেই জানালেন, তাঁকে হারানো বিদ্যালয়ের জন্য এক অপূরণীয় শূন্যতা। শিক্ষার্থীরা বলেন, ইসমাইল হোসেন স্যার তাঁদের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁর পথ অনুসরণ করে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করেন তারা। বিদায় উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক কক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হরে কৃষ্ণ রায়, সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জালাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিউজ্জামান মিয়া। সহকর্মী ও শিক্ষার্থীরা ফুল ও সম্মাননা স্মারক দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। অনুষ্ঠানের শেষে আবেগে ভরা পরিবেশে ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন ইসমাইল হোসেন স্যার, যা উপস্থিত সবাইকে কাঁদিয়ে তোলে।
মন্তব্য করুন