

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই জনগণের ভোটের মর্যাদা রেখেছে। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারণা ও লিফলেট বিতরণপূর্ব এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুপুর থেকে ফটিকছড়ি ও ভূজপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা খাজা গাউসিয়া মার্কেটের সামনে জড়ো হন। পরে কাদের গনি চৌধুরীর নেতৃত্বে বিবিরহাট বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও বিবিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শেষে নাজিরহাট, রোসাংগিরি ও আজিমনগর হয়ে মাইজভান্ডার দরবার শরিফে গিয়ে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।
কাদের গনি চৌধুরী বলেন, “তারেক রহমান এমন একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবেন না, সবাই শান্তিতে ও মর্যাদায় বসবাস করবেন।”
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়েছে—স্বৈরশাসন, দুর্নীতি ও নির্বাচনী স্বচ্ছতার অভাবে। বিএনপির ৩১ দফা এই সংকট মোকাবিলায় একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। এটি কেবল সমস্যার সমাধান নয় বরং একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার রূপরেখা।
লিফলেট বিতরণ শেষে গণমিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, এম. মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, আহমদ গনি চৌধুরী, কে. এম. আজম, হাসান চৌধুরী, সেলিম খান ও মুহাম্মদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন