শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া যাত্রীছাউনির সামনে মাওয়ামুখী সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ২৬ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতরা হলেন, গাইবান্ধাজেলার পিতা: মোজাম্মেল হকের ছেলে মোঃ মশিউর রহমান (৪০) ও একই জেলার শফিউল হকের ছেলে শামীম আহমেদ (৩৫)।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি দ্রুতগামী থাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহনগুলো সরিয়ে সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন