শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুন্ডে শিপ ইয়ার্ডে ডাকাতের হানা, মালামাল লুট

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
expand
সীতাকুন্ডে শিপ ইয়ার্ডে ডাকাতের হানা, মালামাল লুট

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এস.এইচ এন্টারপ্রাইজ নামে একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে ডাকাতের হানা ও ১২ লক্ষ টাকার মালামাল লুট হওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার(২২ অক্টোবর) মধ্যে রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত আলহাজ্ব মো কামাল উদ্দিন এর মালিকাধীন এস.এইচ এন্টারপ্রাইজ নামের একটি শীপ ইয়াডে দুইটি বোট ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করে ডাকাত দল।এতে ১০/১২ লক্ষ টাকার মালামাল (ক্র্যাপ) লোহা লুট করে নিয়ে যায়।

এসময় ডাকতারা কর্তব্যরত দারোয়ান ও নৌকার মাঝি উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে আহত কর্মচারীদের উদ্ধার করে ভাটিয়ারী অবস্থিত বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন, মো.নাসির উদ্দিন (৫২), মো. আয়াতুল্লাহ (২৩)বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০)।

এবিষয়ে এস, এইচ এন্টারপ্রাইজ শীপ ইয়াডের ম্যানেজার মো.ফখরুল ইসলাম জিয়া জানান, ইয়ার্ডের ডাকাতির বিষয়টি সাথে সাথে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ডাকাতরা মালামাল লুট করে পালিয়ে যায়। এতে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন