

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়’ এ বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের এক বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় অংশহগ্রহণ করে বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর ক ও খ শাখার দুটি দল।এ তে ক শাখা পক্ষ দল ও খ শাখা বিপক্ষ দল হিসেব বির্তর্ক করে।
উভয়দলের বিতার্কিকরা যুক্তি-পাল্টা যুক্তি দিয়ে তাদের যুক্তি তর্ক পেশ করেন। এতে বিজয়ী হয় ক শাখার পক্ষ দল এবং বিচারকদের রায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা নুসরাত জাহান।
এ সময় কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান।
সে সময় আগতরা বলেন,শিশুদের মাঝে আগামীর ভবিস্যতের বীজ বপন করতে স্কুল পর্যায়ে এধরনের আয়োজন খুবই গুরুত্ব বহন করে।তাদের মাঝে সততা ও জ্ঞানের আলো জে¦লে দিতে স্কুলে এ রকম ভিন্নধর্মী আরো আয়োজন করা হবে।
মন্তব্য করুন