শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সিদ কেটে চুরি, জনতার হাতে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফাঁকা বাড়িতে সিদ কেটে চুরির সময় জনতার হাতে ধরা পড়েছে ওমর ফারুক (৩৬) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার যশলং ইউনিয়নের দক্ষিণ পুরা গ্রামে এ ঘটনা ঘটে। ওমর ফারুক স্থানীয় আহসান উল্লাহ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক আত্মীয়ের বাসায় ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে ভোররাতে চোর ঘরে সিদ কেটে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরির প্রস্তুতি নেয়। চুরি করা জিনিসপত্র খাটের ওপর একত্র করার সময় প্রতিবেশী এক ব্যক্তি সন্দেহজনক শব্দ শুনে ঘটনাস্থলে যান। পরে এলাকাবাসী জড়ো হয়ে চোরকে হাতেনাতে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, “স্থানীয়রা একজন চোরকে হাতে নাতে আটক করেছে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাকাতির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন