

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় মন্দির থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শহরের মহাশ্মশান মন্দির থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মন্দিরে কয়েকজন এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মহাশ্মশান মন্দির থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন