শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৭ এএম
অ্যাডভোকেট ফয়জুল করিম
expand
অ্যাডভোকেট ফয়জুল করিম

কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (২২ অক্টোবর) তিনি নিজেই ফেসবুক লাইভে এই ঘোষণা দেন।

ফয়জুল করিম আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন।

তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিরও অংশ ছিলেন।

ফয়জুল করিম যোগদানের কারণ ব্যাখ্যা করে বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করে, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসার চেষ্টা চলছে। সেই প্রবণতা রোধ করতে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনা প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল।”

যে প্রক্রিয়ায় বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তা তিনি বিস্তারিত জানাননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদান রাজনৈতিকভাবে কোনো গুরুত্ব বহন করে না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন