

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের সিংড়ায় আলোচিত মিঠুন হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সন (২৩) কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে সিংড়া উপজেলার পেট্রোবাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সামনে পারিবারিক বিরোধের জেরে মিঠুনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৫ এর একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে নিক্সনকে গ্রেফতার করে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প ও র্যাব-৪ সাভার ক্যাম্পের যৌথ দল।
র্যাব আরো জানায়, অভিযুক্ত নিক্সন ও তার বড় ভাই মমিনুল ইসলাম নিশানের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন নিয়ে পারিবারিক কলহ চলছিল। এই কলহ মীমাংসার জন্য ঘটনার দিন নিশান তার স্ত্রী, শ্বাশুড়ি ও শ্যালক মিঠুনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে আনোয়ারা পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে, নিক্সন হাতে থাকা ছোরা দিয়ে মিঠুনের বুকে ও গলায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিক্সন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাকে আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন