

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ছোট ময়না গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের আসলাম আলী ও তাঁর ছেলে আসিক আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসলাম আলীর সঙ্গে প্রতিবেশী ইদ্রিস প্রামানিকের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে ইদ্রিসের ছেলে চাইনিজ কুড়াল দিয়ে আসলামের পেট ও পায়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বাবাকে বাঁচাতে গেলে আসিক আলীকেও বেদম মারধর করা হয়। পরে স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত ইদ্রিস আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনা সম্পর্কে অভিযুক্ত ইদ্রিস প্রামানিকের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মন্তব্য করুন