শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র জনতার আল্টিমেটাম: বদলি হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
বদলি হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি
expand
বদলি হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি

ছাত্র জনতার দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের আগেই বদলি হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান।

বুধবার (২২ অক্টোবর) রাতে ফরিদপুর জেলা পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এ তথ্য জানানো হয়।

পেজে জানানো হয়, ফরিদপুর জেলায় কর্মরত মোঃ আসাদউজ্জামান, পুলিশ পরিদর্শক (নিঃ), ফরিদপুর। এর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা পুলিশের আয়োজিত ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘ছাত্র জনতা’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে তারা “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের” দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২৪ জুলাই আন্দোলনের ছাত্রনেতা সোহেল রানা।

চাপের মুখে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই ফরিদপুর কোতোয়ালি থানার ওসি বদলি হওয়ায় বিষয়টি এখন শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন