শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান ও শিহাব আলী নামে ২ যুবকের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ইমন আলী নামে আরেক যুবক।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক আমনুরা কলোনীর শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।

সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বেলা পৌনে ৩টার দিকে একই মোটরসাইকেলে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা শিহাব। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন