শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুষ্টিয়ায় র‌্যালি । ছবি: এনপিবি
expand
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুষ্টিয়ায় র‌্যালি । ছবি: এনপিবি

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানে নানা আয়োজনে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়ার আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ আতিয়ার রহমান,নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। নিরাপদ সড়ক গড়তে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন