

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা চেয়ারম্যান অফিস সংলগ্ন ক্যানেলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবের ধনকুণ্ডা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবের ক্যানেলপারের রাস্তা দৌড়ে পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, দৌড়ে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে অজ্ঞাত এক অটোরিকশা ধাক্কা দেয়। অটোরিকশাটি সনাক্ত করা যায়নি। এছাড়া ভিকটিমের পরিবার মামলা না করার জন্য অনীহা প্রকাশ করেছে।
মন্তব্য করুন