

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে হাইওয়ে গাজীপুর রিজিওন অঞ্চলের আওতাধীন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে শিমরাইল মোড় এলাকায় জাতীয় সড়ক দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় হাইওয়ে পুলিশের সদস্যরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের ব্যানারে একটি র্যালি বের করেন এবং বিভিন্ন গাড়ি চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন