

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ -এই প্রতিপাদ্যে বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অপু, যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, আব্দুল মজিদ, কাজী তামিম, আককাস বেপারী, শাজাহান বেপারী প্রমুখ।
এছাড়া টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, সাংবাদিক আপন সরদার, মাসুম হোসেন আফিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে টঙ্গীবাড়ী থানা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে টঙ্গীবাড়ী বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন