শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম
গ্রেপ্তারকৃত দুুই মাদক কারবারি। ছবি: এনবিপি
expand
গ্রেপ্তারকৃত দুুই মাদক কারবারি। ছবি: এনবিপি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ সিনিয়র এএসপি (অপস্ অফিসার) মো: গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার কৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর এলাকার মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ ইউসুফ (২৬) ও রংপুরের বদরগঞ্জ মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ তোফান রানা (২৭)।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের হেফাজতে থাকা ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা হতে মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিলো।

তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলের চালান এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন