

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়ক এখন অবৈধ যানবাহনের অভয়ারণ্য। কাগজে-কলমে রয়েছে নিষেধাজ্ঞা, কিন্তু বাস্তবে সিএনজিচালিত অটোরিকশা, (ইজিবাইক) ও ব্যাটারিচালিত থ্রি-হুইলার দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কের এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
দ্রুতগতির বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলা এসব দুর্বল যান প্রতিদিনই কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। দীর্ঘ হচ্ছে দুর্ঘটনার তালিকা।
নিষিদ্ধ থ্রি-হুইলার (ইজিবাইক) ও রিকশার কারণে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। যানজট এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিলেও মানছেন না সিএনজিচালিত অটোরিকশার অদক্ষ চালকেরা।
অপরদিকে, ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) ও মোটরচালিত রিকশার কারণে বিদ্যুতের অপব্যবহারও বাড়ছে। বৈদ্যুতিক মোটরচালিত এসব রিকশায় ব্যাটারির চার্জ দিতে গিয়ে অবৈধ বিদ্যুতের সংযোগও বাড়ছে। ফলে ঘটে অগ্নিসংযোগের মতো ঘটনা।
অভিযোগ রয়েছে, হাইওয়ে থানা ও ট্রাফিকের দায়িত্বরত কিছু অসাধু পুলিশ সদস্য বিশেষ সুবিধা নিয়ে অবৈধ এসব যানবাহনকে মহাসড়কে চলাচলের সুযোগ করে দেয়।
এ কারণে গোপনে নয়, বরং প্রকাশ্যে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলে তারা। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে দাবি সচেতন মহলের।
মঙ্গলবার (২১ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা, ভালুকা পৌর বাসস্ট্যান্ড, থানার মোড়, সিডষ্টোর, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার (ইজিবাইক) ও মোটরচালিত রিকশা মহাসড়কে চলাচল করছে। এ সকল অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখল করে রাখছে।
ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চালকেরা অতিষ্ঠ। দায়িত্বরত ট্রাফিকের সামনেই এসব তিন চাকার যান চলাচল এবং দীর্ঘ সময় যাত্রীর জন্য অপেক্ষা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
জানা যায়, মহাসড়কে তিন চাকার এসব থ্রি-হুইলার (ইজিবাইক) ও মোটরচালিত রিকশা চলাচল করছে। কখনো কখনো পুলিশের অভিযানের মুখে এগুলোর চলাচল সাময়িক বন্ধ থাকছে। তবে অভিযান থেমে গেলে পরিস্থিতি ফিরছে আগের অবস্থায়।
সড়কে অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানিসহ আহতের ঘটনা ঘটছে হরহামেশাই।
পুলিশ বলছে, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা এড়াতে অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান করছে। তবে বাস্তবতা ঠিক উল্টো! নিষিদ্ধ থ্রি-হুইলার প্রতিমুহুর্তে সড়কে জটলা লেগেই থাকে। ফলে মহাসড়কের বেশিরভাগ পয়েন্টগুলোতে দুর্ঘটনার মূল কারণ এই থ্রি-হুইলারগুলো।
এদিকে, অটোরিকশা, (ইজিবাইক) ও থ্রি-হুইলার যেখানে পারেন সেখানেই পার্কিং করে রাখছেন। যেখানে সেখানে ইউটার্ন নেওয়ার পাশাপাশি যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। এছাড়াও এসব যানবাহনের অবাধ চলাচল ও চালকদের অনেকের দক্ষতা না থাকায় বাড়ছে দুঘর্টনা।
যাত্রীরা বলছেন, মহাসড়কে অটোরিকশা ওঠা নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট দপ্তর তা বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এতে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক বাবলু মিয়া জানান, ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড হতে স্কয়ার ও কালার মাস্টারবাড়ি পর্যন্ত সড়কে শত শত অটোরিকশা মহাসড়কে চলাচল করে।
দূরপাল্লার যাত্রীবাসের চালক সাইফুল ইসলাম পাঠান জানান, তিন চাকা থ্রি-হুইলার (ইজিবাইক) ও অটোরিকশার জন্য সড়কে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তাদের জন্য আমাদের গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছে। প্রতিমুহূর্তে অটোরিকশা দখল করে রাখছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ মুঠোফোনে এনপিবি নিউজকে জানান, অটোরিকশাগুলো ধরতেছি এবং মামলা দিচ্ছেন।
মন্তব্য করুন