শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় আলোচিত ব্যবসায়ী আবছার আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
নুরুল আবছার
expand
নুরুল আবছার

কক্সবাজারের উখিয়ার আলোচিত ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার অবশেষে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছেন।

মঙ্গলবার গভীররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং নিজ বাড়ী থেকে আটক করেন।আটককৃত আওয়ামী লীগ নেতা নুরুল আবছার। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন। ওই আওয়ামী লীগ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। তবে তার বিরুদ্ধে কোন মাদকের মামলা নাই।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আর আরো বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে বিএনপির অফিস ভাংচুর ও জাগির হোসেন হত্যা মামলার অন্যতম আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন