শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নিখোঁজ ইসলামী বক্তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম
expand
কুষ্টিয়ায় নিখোঁজ ইসলামী বক্তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইসলামী বক্তা শেখ সাইদুল ইসলাম সাঈদের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন তার স্বজনরা।

তারা জানান, গত রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

সংবাদ সম্মেলনে নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম বলেন, তিনি ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত ১০টার দিকে জয়পুরহাট থেকে ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন।

তিনি আরও বলেন, রাত প্রায় ১টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা পৌঁছালে আমার সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।

এ ঘটনায় শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর-৮১২।

খোকসা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তার অবস্থান শনাক্ত করাসহ সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন